শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত থাকবে-স্বাস্থ্য মন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত থাকবে-স্বাস্থ্য মন্ত্রী
১৮১৬ বার পঠিত
বুধবার, ৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতি জেলায় তিনটি যানবাহন প্রস্তুত থাকবে-স্বাস্থ্য মন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য দেশের প্রতিটি জেলায় কমপক্ষে তিনটি করে যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলার জন্য দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা পরিস্থিতি মোকবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।

‘এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দু’টি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।’

চিঠিতে বলা হয়, বিদ্যমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দু’টি যানবাহন ও রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী ২১৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট