মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা আরও ২০৯ রোগী শনাক্ত, মৃত্যু ৭
বাংলাদেশে করোনা আরও ২০৯ রোগী শনাক্ত, মৃত্যু ৭
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এই সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। দেশে করোনা বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে যত মৃত্যু-আক্রান্ত শনাক্ত হয়েছে, এরমধ্যে এটাই সর্বোচ্চ; রেকর্ড। এছাড়া নতুন করে কেউ সুস্থ হননি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।
এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৯০৫ জনের। এরমধ্যে ২০৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১২ জনে। আর একদিনে রেকর্ড সাতজনের মৃত্যু নিয়ে এ সংখ্যা গিয়ে পৌছেছে ৪৬ জনে।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮০৪টি। এছাড়া আগের সংগ্রহ করা ছিল আরও। সবমিলে এক হাজার ৯০৫টি নমুন পরীক্ষা করা হয়েছে। এ হিসেবে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১২৮টি।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 