বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক: ডাব্লিউএইচও
মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক: ডাব্লিউএইচও
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম। তিনি গতকাল (বুধবার) সুইজারল্যান্ডের জেনেভায় এ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেন।
আধানোম বলেন, তার সংস্থা এখন বাকি সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে আমেরিকার বন্ধ করে দেয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবে।
ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন, বিশ্বের অন্য অনেক দেশের মতো তার দেশ ডাব্লিউএইচও’কে যে নিয়মিত আর্থিক সাহায্য দিত বা বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট তার এই মানবতাবিরোধী পদক্ষেপের যুক্তি তুলে ধরতে গিয়ে দাবি করেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে ডাব্লিউএইচও নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে ব্যর্থ হয়েছে; কাজেই তাকে জবাবদিহীতার আওতায় আনতে হবে।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ডাব্লিউএইচও’কে সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প
তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, আমেরিকায় ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়া করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট নিজের ব্যর্থতা ঢাকতে ডাব্লিউএইচওকে বলির পাঠা বানাচ্ছেন।
এ সম্পর্কে ডাব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।’ সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বকে এক হতে বলেন। তিনি বলেন, এ ভাইরাসকে ভয়ংকর শক্র বলে এখন সময় বিশ্ববাসীকে এক হয়ে করোনা মহামারির বিরুদ্ধে সংগ্রাম করা।




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 