শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে
১৮৬৫ বার পঠিত
শনিবার, ১৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে

---বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি করোনার কাছে এখন সবচেয়ে বেশি নাজেহালের শিকার। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে। সেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য রাষ্ট্রগুলো।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ (শনিবার সকাল সোয়া ৮টা) তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজারের বেশি-৩৭ হাজার ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই অন্য দেশগুলো। যেমন, স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।

দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে ২০ হাজার ২ জন (স্পেন), ২২ হাজার ৭৪৫ (ইতালি), ১৮ হাজার ৬৮১ (ফ্রান্স), ৪ হাজার ৩৫২ (জার্মানি), ১৪ হাজার ৫৭৬ (যুক্তরাজ্য) এবং ৪ হাজার ৬৩২ (চীন)।

তবে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ১৩১ জন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ এবং মৃতের প্রায় অর্ধেকই নিউইয়র্কে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫৩ জন। আর মারা গেছে এক হাজারের বেশি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের