রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় » জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দেওয়ার আহ্বান
জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে পুলিশে ফোন দেওয়ার আহ্বান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের করোনা পরিস্থিতিতে আক্রান্তের তথ্য সংগ্রহ বা জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় ফোন করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (১৮ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ্যবাসীর প্রতি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতিকারী সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটিত করছে। ফলে এ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় অথবা কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে গৃহে প্রবেশ করতে দেওয়া যাবে না।
সন্দেহ হলে নিকটস্থ থানাকে অবহিত করতে অথবা ৯৯৯ নম্বরে ফোন করে আগন্তুকদের পরিচয় নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় দেশবাসীর পাশে রয়েছে। এ ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
তোফায়েল আহমেদ মারা গেছেন
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
অধিকাংশ কারখানার শ্রমিকদের বেতন-ঈদ বোনাস এখনো বাকি
পাসপোর্টে বাদ পড়ছে ধানমন্ডি ৩২- টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
চীন যাচ্ছেন পুতিন
হাম ও উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৭০৮
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস 