শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের জনগণ নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হচ্ছে- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের জনগণ নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হচ্ছে- প্রধানমন্ত্রী
১৬১০ বার পঠিত
সোমবার, ২০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের জনগণ নির্দেশনা মানছেন না ফলে সংক্রমিত হচ্ছে- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের অনেকে জনগন যথাযথভাবে নির্দেশনাগুলো মানতে চাইছেন না। ফলে অনেকে সংক্রমিত হয়ে যাচ্ছেন। নিজেকে নিজেই সুরক্ষিত করতে হবে। জনগণ যদি আরও সচেতন হয় এবং নিজেকে সুরক্ষিত রাখে তবে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য নির্দেশনাগুলো মানার সঙ্গে সবধরনের জমায়েত এড়িয়ে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে মক্কা-মদিনা, ভ্যাটিক্যান সিটি থেকে শুরু করে সব জায়গায় সব জমায়েত বন্ধ করা হয়েছে। সবাইকে আরও সচেতন হতে হবে।

এপ্রিল মাসটা করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকির কথা পুনঃরুল্লেখ করে শেখ হাসিনা বলেন, আগেই বলেছি এপ্রিল মাসটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এপ্রিল মাসটা আমাদের কষ্টের হবে। এ মাসটা আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ইউরোপ-আমেরিকা থেকে বাংলাদেশে করোনা সংক্রমণ কম ছড়ানো এবং কম হতাহতের কথা কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ যদি আরও সচেতন হয়, নিজেকে আরও সুরক্ষিত করে তবে বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে। রোগের প্রাদুর্ভাবটা যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।



আর্কাইভ

চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র