শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বে কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা প্রায় ২ লাখ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বিশ্বে কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা প্রায় ২ লাখ
১৪১১ বার পঠিত
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা প্রায় ২ লাখ

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের (কোভিড-১৯) এ পর্যন্ত ১ লাখ ৭০ হাজার ৪৭০ মানুষের প্রাণহানি ঘটেছে। দুই শতাধিক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৩৩৬ জন এবং নতুন আক্রান্ত ৭৩ হাজার ৯২৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৫৯ হাজার ৫১৮ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৩৫৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৫২ হাজার ১৭০ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মারা গেছে আমেরিকায়। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। সেখানে মোট মৃত্যু ৪২ হাজার ৫১৭। নতুন আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১২৩।
নিউ ইয়র্কে করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে

২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যুর দিক দিয়ে আমেরিকার পরেই আছে ফ্রান্স। দেশটিতে একদিনেই মারা গেছে ৫৪৭ জন। সব মিলিয়ে মারা গেছেন ২০ হাজার ২৬৫ জন। ফ্রান্সে নতুন ২ হাজার ৪৪৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

তবে, মৃত্যুর মোট সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ইতালি। দেশটিতে ২৪ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর আধিক্যের দিক দিয়ে তৃতীয় দেশ স্পেন। সেখানে মারা গেছে ২০ হাজার ৮৫২ জন। এরপর ব্রিটেনে মৃত্যু ১৬ হাজার ৫০৯ জন। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৪৪৯ জন।

এছাড়া গত একদিনে জার্মানিতে ২২০ জন, বেলজিয়ামে ১৪৫, তুরস্কে ১২৩, ব্রাজিলে ১২৫, কানাডা ১০৩, ইরান ৯১, নেদারল্যান্ডসে ৬৭ জন এবং সুইডেনে ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে কোনো ব্যক্তি করোনায় মারা যায়নি।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু

আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি