শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইরান ও রাশিয়ার সহযোগিতা শক্তিশালী হচ্ছে
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইরান ও রাশিয়ার সহযোগিতা শক্তিশালী হচ্ছে
১১৮১ বার পঠিত
বুধবার, ২২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান ও রাশিয়ার সহযোগিতা শক্তিশালী হচ্ছে

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক,প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার পাশাপাশি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সবগুলো চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রেসিডেন্ট রুহানি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় তেহরান ও মস্কো পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তিনি ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা এবং ইরানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে ঋণ দেয়ার বিষয়টি আমেরিকার বাধার কারণে আটকে যাওয়ার কথা তুলে ধরেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের প্রতিটি দেশ কঠিন সমস্যার মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতিতে বন্ধুপ্রতীম দেশগুলোর উচিত নিজেদের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করা।

টেলিফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, পশ্চিমা দেশগুলো মুখে মানবাধিকারের বুলি আওড়ালেও বাস্তবে তার উল্টো আচরণ করে। তিনি বলেন, বর্তমান কঠিন আন্তর্জাতিক পরিস্থিতিতে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিকল্প নেই।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি