বুধবার, ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইরানি জাহাজকে ধ্বংসের নির্দেশ- ট্রাম্পের
ইরানি জাহাজকে ধ্বংসের নির্দেশ- ট্রাম্পের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান জাহাজকে সমুদ্রে হয়রানি করলেই যেকোনো ইরানি অস্ত্রবাহী নৌকা গুলি বা অন্য উপায়ে ধ্বংসের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন নৌবাহিনীকে নিজের টুইট হ্যান্ডেলে এ বার্তা দেন ট্রাম্প।
প্রথমবারের মতো ইরানের বিপ্লবী বাহিনীর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরেই টুইট বার্তায় এমন নির্দেশনা দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় বলেন, আমি নির্দেশনা দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে, যদি সমুদ্রে আমাদের জাহাজকে হয়রানি করা হয়, তাহলে যে কোনো বা সব ইরানিয়ান অস্ত্রবাহী নৌকা গুলি করে বা অন্যভাবে ধ্বংস করতে।
ইরানি মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করতে পারেনি আল আরাবিয়া। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরাইলের এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পেন্টাগন বলছে, ইরানের প্রযুক্তির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।




যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ২ শর্তে আটকে আছে শান্তিচুক্তি
যুক্তরাষ্ট্র–ইরান নতুন চুক্তি হচ্ছে, যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়তে পারে
ইরানে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 