শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সাগরে ভাসা ৫শ রোহিঙ্গাশরণার্থী গ্রহণ করবে না বাংলাদেশ
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সাগরে ভাসা ৫শ রোহিঙ্গাশরণার্থী গ্রহণ করবে না বাংলাদেশ
১৫৯১ বার পঠিত
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগরে ভাসা ৫শ রোহিঙ্গাশরণার্থী গ্রহণ করবে না বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। সাগরে ভাসলেও প্রবেশ করতে চাওয়া রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। এ শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন তিনি ।  গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।

সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?

তিনি আরও জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।



আর্কাইভ

তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি