রবিবার, ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদি আরবের মক্কা ছাড়া অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল
সৌদি আরবের মক্কা ছাড়া অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল
বিবিসি২৪নিউজ,রুহুল আমীন,সৌদি প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র মক্কা নগরী বাদে অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ঘোষণায় কারফিউ সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছেন। পবিত্র রমজান মাসে সৌদি নাগরিক এবং প্রবাসীদের জীবনকে আরেকটু সহজতর করতেই বাদশাহর সময়োপযোগী এ ঘোষণা।
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণা করা করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে কারফিউ জারি রয়েছে সৌদিতে। তবে রোববার সৌদি বাদশাহ ঘোষণায় বলেন, ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সৌদি আরবে সব ধরনের দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে নাগরিক এবং প্রবাসীরা বাইরে বের হতে পারবেন।
কেবলমাত্র মক্কা নগরী ছাড়া সৌদি আরবের সর্বত্র বাদশাহর এই ঘোষণার আওতাধীন থাকবে। মক্কা নগরীতে আগের মতোই ২৪ ঘণ্টার কারফিউ বলবৎ থাকবে। মক্কাতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন অন্য যে কোনো শহরের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়াতে মক্কা নগরীকে সাময়িক কারফিউ শিথিলতার আওতায় আনা হয়নি।
তবে, সঙ্গত কারণেই এই সুযোগের আওতার বাইরে রয়েছে সেলুন, বিউটি পার্লার, জিম, এবং কমিউনিটি সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলো। এর বাইরে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বিঘ্নে উন্মুক্ত রাখা যাবে।
রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতে এবং মানুষের জীবন যাপনকে আরও সহজতর করতেই বাদশাহর কারফিউ শিথিলের নির্দেশ।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 