শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ » দুবার করোনা পরীক্ষা নেগেটিভ” তারপরও করোনা উপসর্গে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ » দুবার করোনা পরীক্ষা নেগেটিভ” তারপরও করোনা উপসর্গে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
২০৮২ বার পঠিত
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুবার করোনা পরীক্ষা নেগেটিভ” তারপরও করোনা উপসর্গে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত মুজতবা শাহরিয়ার বেশ কিছুদিন সর্দি কাশি এবং জ্বরে ভুগ‌ছি‌লেন। করোনা সন্দেহে দুবার পরীক্ষা করেছিলেন। কিন্তু দুবারই ফলাফল নেগেটিভ আসে।তারপরে প‌রি‌স্থি‌তির অবন‌তি হ‌লে শ‌নিবার (২৫ এপ্রিল) সর্দি কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। আবারও পরীক্ষা করা হয়।প্রাথমিকভাবে চি‌কিৎসকরা জানান, উনি করোনাভাইরাসে আক্রান্ত। পাশাপাশি পরিবারকে আক্রান্তের সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দেন। কিন্তু চূড়ান্ত রিপোর্ট আসার আগেই রোববার সকালে মৃত্যুবরণ করেন শাহরিয়ার। মৃত্যুকা‌লে তার বয়স হয়েছিল ৪০ বছর। রোববার (২৬ এপ্রিল) ব্যাংকের সং‌শ্লিষ্ট সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।জানা গেছে, মুজতবা শাহরিয়ারের ডেট সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছে সি‌টি ব্যাংক। এটি হাতে পাওয়ার পরই পারিবারিক সহযোগিতার কার্যক্রম শুরু করা হবে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত ব্যাংকারদের স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পদক্রম অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্য বীমা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। তবে দুর্ভাগ্যবশত কোনো ব্যাংক কর্মকর্তা মৃত্যুবরণ করলে তার ৫ গুণ টাকা পরিবারকে হস্তান্তর করার নির্দেশনা রয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের