শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন: সিউল
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন: সিউল
১৯৭৮ বার পঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন: সিউল

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ‘জীবিত ও সুস্থ’ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের পররাষ্ট্রনীতি বিষয় প্রধান উপদেষ্টা মুন চুং-ইন আজ (সোমবার) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি বলেন, “কিমের অবস্থা সম্পর্কে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কিম জং-উন জীবিত ও সুস্থ আছেন। গত ১৩ এপ্রিল থেকে তিনি উত্তর কোরিয়ার উনসান এলাকায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার কোনো সন্দেহজনক খবর আমাদের সূত্রে ধরা পড়েনি।”
কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছিল, কিমের মৃত্যু হলে তার ছোট বোন কিম ইয়ো-জং তার স্থলাভিষিক্ত হবেন

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়।পশ্চিমা গণমাধ্যমগুলো এরইমধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে; এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করেছে।

কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়।

সিএনএন গত সপ্তাহে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবর দেয়, কিম জং-উনের হার্টে ব্যর্থ অপারেশনের পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। আরেকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন গতকাল খবর দেয়, কিমের স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগজনক খবরের সত্যতা রয়েছে তবে তা যাচাই করা ওয়াশিংটনের জন্য কঠিন।



এ পাতার আরও খবর

বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু