শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ড কি ভাবে করোনা যুদ্ধে জয়ী হয়েছে?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নিউজিল্যান্ড কি ভাবে করোনা যুদ্ধে জয়ী হয়েছে?
১৪৬৭ বার পঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউজিল্যান্ড কি ভাবে করোনা যুদ্ধে জয়ী হয়েছে?

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডেন বলেন, এখনকার মতো করোনা ভাইরাসের বিরুদ্ধে ‘যুদ্ধে জয়ী হয়েছি ।কারন নিউজিল্যান্ডে গত কয়েকদিন ধরে নতুন শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক অঙ্কে রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানায়।

নিউজিল্যান্ড দাবি করে, তারা করোনা ভাইরাসের গণসংক্রমণ রোধ করতে সক্ষম হয়েছে। এরপরই কঠোরতম লকডাউনের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেয় দেশটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে জরুরি নয় এমন ব্যবসা, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে। তবে প্রসন্নতা অনুভবের বিরুদ্ধে সতর্ক করেছে কর্তৃপক্ষ। কেননা এ সময়েও জনগণকে বাড়িতে অবস্থান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

করোনা ভাইরাস বিষয়ক সরকারের দৈনিক ব্রিফিংয়ে জেসিন্দা বলেন, ‘আমরা অর্থনীতি সচল করছি কিন্তু সামাজিক জীবনযাপন চালু হতে যাচ্ছে না।’

দেশটিতে এখন পর্যন্ত দেড় হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১৯ জন। রোগটি প্রতিরোধে সবচেয়ে সফল দেশগুলোর একটি হলো নিউজিল্যান্ড।

জেসিন্দা সতর্ক করে বলেন, ভাইরাসটি দূর হয়েছে ঘোষণা করার অর্থ এ নয় যে, নতুন কোনো রোগী পাওয়া যাবে না। কিন্তু নতুন রোগীর সংখ্যা হবে কম এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে অশনাক্ত গণসংক্রমণ নেই। আমরা এ যুদ্ধে জয়ী হয়েছি। কিন্তু এটি বজায় রাখতে হলে আমাদের সতর্ক থাকতে হবে।’

করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই ভ্রমণ এবং সামাজিক কার্যক্রমে কঠোর বিধিনিষেধ আরোপ করে দেশটি। তখন মাত্র কয়েক ডজন রোগী শনাক্ত হয়েছিল সেখানে।

তখনই সীমান্ত বন্ধ করে দেয় দেশটি এবং বিদেশফেরত সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠায়। গণহারে পরীক্ষা করতে শুরু করে তারা এবং শনাক্ত রোগীরা যাদের সংক্রমণে এসেছেন, তাদের খুঁজে বের করে।

জেসিন্দা জানান, শুরুতেই লকডাউন না করলে নিউজিল্যান্ডে দৈনিক এক হাজারেরও বেশি রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা ছিল। সবার সংঘবদ্ধ কার্যক্রমের মাধ্যমে সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়িয়ে যেতে সক্ষম হয়েছে তারা। সেটি না করলে পরিস্থিতি কতটা খারাপ হতো তা আর জানা হবে না দেশটির, মন্তব্য করেন তিনি।

সোমবার মধ্যরাতে লকডাউনের সর্বোচ্চ সতর্কতা লেভেল চার থেকে তিনে নামবে নিউজল্যান্ড। ফলে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ফের চালু হবে। রেস্তোরাঁ খুলবে তবে খাবার নিয়ে বাড়িতে বা অফিসে খেতে হবে।

কাছের বন্ধু বা পরিবারের অল্প মানুষের সঙ্গেই সামাজিকভাবে দেখা করার সুযোগ থাকছে এবং একে অপরের কাছ থেকে দুই মিটার বা ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

জনসমাবেশ বন্ধ থাকবে। স্কুল এবং শপিং সেন্টার এখনই খুলবে না। সেই সঙ্গে দেশটির সীমান্তও বন্ধ থাকবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ ফুটবলের জাদুকর লিওনেল আন্দ্রেস মেসির জন্মদিন আজ
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু