শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনার: বাংলাদেশে ৪ লাখ প্রবাসী ফেরত, পাঠানো অর্থ ২২ শতাংশ কমছে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনার: বাংলাদেশে ৪ লাখ প্রবাসী ফেরত, পাঠানো অর্থ ২২ শতাংশ কমছে
১৭৭৩ বার পঠিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার: বাংলাদেশে ৪ লাখ প্রবাসী ফেরত, পাঠানো অর্থ ২২ শতাংশ কমছে

---বিবিসি২৪নিউজ,মেহেদী হাসান: বিশ্বব্যাপী করোনার মহামারীর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জনশক্তি রফতানি বাজারে। জনশক্তি নিয়ে কর্মরত বাংলাদেশী সংস্থা ওআরবি’র প্রাথমিক হিসাব মতে, করোনার কারণে ৪ লাখের মতো প্রবাসী বাংলাদেশী ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন।

বিশ্বব্যাংক সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, করোনার নেতিবাচক প্রভাবে বিশ্বজুড়ে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসীদের প্রেরিত অর্থ ২২ শতাংশ কমবে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের গত বছরে ১ হাজার ৮শ’ কোটি ডলারের রেমিট্যান্স ২০২০ সালে নেমে আসবে ১ হাজার ৪শ’ কোটি ডলারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রেমিট্যান্স কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক। ইতোমধ্যে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করেছে বলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে।

এ বছরের প্রথম তিন মাসে অর্থাৎ গত মার্চ পর্যন্ত গত বছরের ঐ সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১২ শতাংশ, যা ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের মার্চে প্রবাসীদের প্রেরিত অর্থ ছিল ১৪৬ কোটি ডলার-যা এ বছরের ঐ সময়ে হয়েছে ১২৮ কোটি ডলার। এপ্রিলে এ প্রবণতা আরো নিম্নমুখী। এদিকে, করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা আশংকা করছেন বিশেষজ্ঞগণ এবং ইতোমধ্যে জনশক্তির বাজারে এর প্রভাব পড়েছে।
আর এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী ও অভিবাসী সংক্রান্ত গবেষণা সংস্থা রামরু’র প্রধান ড. তাসনীম সিদ্দিকী।

ড. তাসনীম সিদ্দিকী মনে করেন, করোনা পরবর্তীকালীন সময় বিদেশে জনশক্তির বাজারে বাংলাদেশ যাতে সক্ষমতার সাথে ঠিকে থাকতে পারে সে লক্ষ্যে সরকারকে এখনই উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে।



আর্কাইভ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু