শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিম জং-উন প্রকাশ্যে একটি সার কারখানার উদ্বোধন করেছেন
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিম জং-উন প্রকাশ্যে একটি সার কারখানার উদ্বোধন করেছেন
১৪৮৫ বার পঠিত
শনিবার, ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিম জং-উন প্রকাশ্যে একটি সার কারখানার উদ্বোধন করেছেন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: গত ১২ এপ্রিলের পর থেকে কিমকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। কেসিএনএ জানায়, কিম ফিতা কেটে একটি সার কারখানার উদ্বোধন করেছেন। তাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে দেখে ‘উচ্ছ্বাসে ফেটে পড়েন’ উপস্থিত জনতা। এসময় তার সঙ্গে রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বোন কিম ইয়ো-জংও ছিলেন।

দাদা সাবেক প্রেসিডেন্ট কিম ইল-সাংয়ের ১৫ এপ্রিলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম অনুপস্থিত থাকলে গোটা বিশ্বের নজরে আসে বিষয়টি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন মহলে নানা ধরনের গুঞ্জন এবং গুজব ছড়াতে থাকে। এমনকি তার মৃত্যুর খবরও ছড়ায় দু’একটি সংবাদমাধ্যমে।

পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছায় যে, কিমের মৃত্যুর পর রাষ্ট্রের দায়িত্বে তার বোন ইয়ো-জং আসছেন বলেও খবর প্রচার হতে থাকে। যদিও এতোসব গুঞ্জনের বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিছুই বলছিল না।

তবে নিউইয়র্ক পোস্টসহ কিছু সংবাদমাধ্যম জানায়, এপ্রিলের শুরুতে এক দুর্গম গ্রামীণ এলাকায় সফরে গিয়ে মাটিতে পড়ে যান কিম। এরপর তার তার হার্টে সার্জারির প্রয়োজন পড়ে। এছাড়া গত আগস্ট থেকে কিম হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পায়েকতু নামের ওই পাহাড়ি এলাকা থেকে ঘুরে আসার পর থেকেই তার সেই সমস্যা আরও প্রকট হয়। সেজন্য চিকিৎসার স্বার্থে বা করোনাভাইরাস থেকে বাঁচতে তিনি আড়ালে গিয়ে থাকতে পারেন।

কিমের মৃত্যুর খবর ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি, এই খবরটি মিথ্যা।

এতোদিনের ‘ঘোর’ ভেঙে একটি অনুষ্ঠানে কিমের যোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের