শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না-বেইজিং
আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না-বেইজিং
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের জবাব দিয়েছে বেইজিং। নির্বাচনে হস্তক্ষেপ করে চীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায় বলে তিনি যে অভিযোগ করেছেন তার কঠোর জবাব দিয়েছে বেইজিং।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় নির্বাচনসহ আমেরিকার অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের বিন্দুমাত্র অভিপ্রায় বেইজিংয়ের নেই।বিবৃতিতে আমেরিকাকে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানা হয়েছে।
নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রধান দুই প্রার্থী: ডোনাল্ড ট্রাম - জো বাইডেন
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেছিলেন, চীন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে হস্তক্ষেপ করে তাকে হারিয়ে দেয়ার পরিকল্পনা করেছে। ট্রাম্প দাবি করেন, চীনের ওপর তিনি যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছেন বেইজিং ভাবছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ক্ষমতায় আসলে তিনি এসব নিষেধাজ্ঞা তুলে নেবেন।
ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর বেইজিং- এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে মারাত্মক তিক্ততা সৃষ্টি হয়। ট্রাম্প প্রশাসন একদিকে চীনের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে এবং অন্যদিকে তাইওয়ানের প্রতি সমর্থন বাড়িয়েছে।
ট্রাম্প্র প্রশাসন এমন সময় তাইওয়ানের সঙ্গে দহরম মহরম বাড়িয়ে দিয়েছে যখন চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে।




যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ 