শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৬ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলায় সাগর পথের সন্ত্রাসীদের সঙ্গে ওয়াশিংটন জড়িত নয়: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলায় সাগর পথের সন্ত্রাসীদের সঙ্গে ওয়াশিংটন জড়িত নয়: ট্রাম্প
১১৭১ বার পঠিত
বুধবার, ৬ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেনিজুয়েলায় সাগর পথের সন্ত্রাসীদের সঙ্গে ওয়াশিংটন জড়িত নয়: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ভেনিজুয়েলায় সম্প্রতি সাগরপথে আগ্রাসন চালানোর ঘটনায় ওয়াশিংটনের জড়িত নয়। গত রোববার ভোরে ভেনিজুয়েলায় সাগরপথে আগ্রাসনের আত্মস্বীকৃত মূল হোতা জর্দান গুদ্রেয়ো’র দুই মার্কিন সহযোগীকে আটক করা হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানানোর পর ট্রাম্পের এ বক্তব্য এলো। এদিকে, সাগরপথে আগ্রাসনের মদদদাতা গুদ্রেয়ো রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, আটক দুই মার্কিন নাগরিক ডেনমান ও বেরি তার লোক।

প্রেসিডেন্ট ট্রাম্প আজ (মঙ্গলবার) হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলেন, “আমরা এ বিষয়ে তদন্ত করবো। এ ঘটনা কেবল শুনেছি মাত্র। তবে এর সঙ্গে আমাদের সরকার কোনোভাবেই জড়িত নয়।”

আলাদা এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ ধরনের ব্যর্থ আগ্রাসনে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিন যাবৎ ভেনিজুয়েলায় যা ঘটেছে তার সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। এদিকে ভেনিজুয়েলায় আমেরিকার দুই নাগরিক আটকের বিষয়ে কোনো ধরনের তাৎক্ষণিক মন্তব্য না করেই মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এ ধরনের অনুপ্রবেশ চালিয়ে হামলা চালানোর সঙ্গে কোনো ধরনের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

রোববার ভোরে ভেনিজুয়েলার কয়েক জন নেতাকে হত্যা করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী ভেনিজুয়েলার বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, এতে আট সন্ত্রাসী নিহত হয়।ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল বলেছেন, শত্রুদের ভাড়াটে সন্ত্রাসী দলের দুই সদস্যকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের