শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ৯ মে ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রিন্স ফয়সাল নির্জন কারাগারে বন্দি :এইচআরডাব্লিউ
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্রিন্স ফয়সাল নির্জন কারাগারে বন্দি :এইচআরডাব্লিউ
১২০০ বার পঠিত
শনিবার, ৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিন্স ফয়সাল নির্জন কারাগারে বন্দি :এইচআরডাব্লিউ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:সৌদি কর্তৃপক্ষ প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ।

প্রিন্স ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আজ শনিবার জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ হয়ত জোরপূর্বকভাবে দেশটির সাবেক রাজা আব্দুল্লাহর পুত্র প্রিন্সকে গুম করে রেখেছে। সৌদি যুবরাজ ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদি দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান ছিলেন।

এইচআরডাব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক মাইকেল পেইজ বলেছেন, “চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে।এখন সৌদি আরবে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে।”
বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের একজন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালকে আটক করা হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কথিত অভিযানে ২০১৭ সালে নভেম্বর মাসে যে ৩০০-র বেশি প্রিন্স, রাজনীতিবিদ, বর্তমান এবং সাবেক আমলা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের ধরপাকড় করে রাজকীয় রিজ-কার্লটন হোটেলে আটকে রেখেছিল তাদের সঙ্গে প্রিন্স ফয়সালও ছিলেন।

রিয়াদের রাজকীয় বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলটির ব্রান্ড এমন যে, সেটি মূলত তাদের জন্য যারা রাজকীয় আরাম-আয়েশ প্রত্যাশা করেন। কিন্তু তখন সেটি যেন পরিণত হয়েছিল সৌদি যুবরাজের দ্বারা পরিচালিত বিলাসবহুল ‘ফাইভ স্টার কারাগারে’। বড় অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে প্রিন্স ফয়সাল ওই বছরের ২৯ ডিসেম্বর ছাড়া পেয়েছিলেন বলে ওই সূত্রটি জানিয়েছে।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের