শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৭ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন - ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন - ট্রাম্প
১৮১২ বার পঠিত
রবিবার, ১৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন - ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্রের থেকে: প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে বরখাস্ত করেছেন। মধ্য রাতে স্টিভ লিনিকের এই বরখাস্ত হচ্ছে সরকারী নজরদারী ব্যক্তিদের অপসারণের সর্বসাম্প্রতিক ঘটনা। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সেনেট ট্রাম্পের অভিশংসন প্রস্তাব নাকচ করে দেয়ার পর থেকে তিনি তিনজনকে বরখাস্ত করেছেন এবং অন্যান্যদের সমালোচনা করেছেন।

প্রেসিডেন্ট গত রাতে প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলসিকে একটি চিঠিতে লেখেন যে লিনিকের প্রতি তাঁর এখন আর পূর্ণআস্থা নেই। পেলসি গতকালই এক বিবৃতিতে বলেন সপ্তাহান্তের মধ্যরাতে পররাষ্ট্র দপ্তরের মহাপরিদর্শককে প্রেসিডেন্টের বরখাস্ত করাটা, আসলে দেশপ্রেমিক সরকারী কর্মচারিদের প্রতি তাঁর বিপজ্জনক প্রতিশোধ নেয়ার প্রবণতাকে বাড়িয়ে তুলেছে। এই সব দেশপ্রেমিক সরকারি কর্মকর্তারা আমেরিকান জনগণের পক্ষেই কাজ করেন। তিনি আরও বলেন যে মহাপরিদর্শক লিনিক আইন এবং তাঁর শপথ অনুসরনে আমাদের সংবিধান ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে সম্মানজনক ভাবে কাজ করে যাচ্ছিলেন, তার জন্য তাঁকে শাস্তি দেয়া হলো।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট এঙ্গেল এক বিবৃতিতে বলেন যে তাঁর দপ্তর জানতে পেরেছে যে. পররাষ্ট্র বিভাগে মহাপরিদর্শকের দপ্তর, পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও’র তদন্ত শুরু করেছিল। তিনি আরও বলেন যে এরকম এক তদন্ত কাজের মাঝেই তাঁকে বরখাস্ত করার মানেই হচ্ছে, এটি প্রতিশোধ গ্রহণের বেআইনি কাজ। প্রেসিডেন্ট বারাক ওবামা লিনিককে এই মহাপরিদর্শকরে পদে নিয়োগ দিয়ছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় লিনিকের অংশগ্রহণ কেবল মাত্র কংগ্রেসের কয়েকটি কমিটিকে অবহিতকরণ এবং প্রেসিডেন্টের আইনজীবি রুডি জুলিয়ানির কাছ থেকে পা্ওয়া নথিপত্র সদস্যদের প্রদানের মধ্যেই সীমিত ছিল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের