বৃহস্পতিবার, ২১ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কভিড-১৯, রেমডেসিভির উৎপাদন বিশ্বের প্রথম বাংলাদেশ-জয়
কভিড-১৯, রেমডেসিভির উৎপাদন বিশ্বের প্রথম বাংলাদেশ-জয়
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা :বাংলাদেশ করোনা ভাইরাসের (কভিড-১৯) চিকিৎসায় ব্যবহারের উদ্দেশ্যে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ রেমডিসিভির (ব্র্যান্ড নাম বেনসিভির) বাজারজাত শুরু করেছে। এ খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্বিত হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বেক্সিমকোর রেমডিসিভির বাজারজাতকরণ নিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন শেয়ার দিয়ে এমনটা জানান তিনি। নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন, বাংলাদেশি একটি প্রতিষ্ঠানকে বিশ্বে প্রথম করোনার ওষুধের জেনেরিক সংস্করণ বাজারজাতকরণ করতে দেখে খুবই গর্বিত।
গিলিয়াড সায়েন্স ইনকরপোরেশনের এন্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভির সম্প্রতি কোভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণকারি সংস্থার (এফডিএ) জরুরি- ব্যবহারের অনুমোদন পেয়েছে। বহুল প্রতীক্ষিত এই ওষুধের জেনেরিক সংস্করণ বাজারজাতকরণে বেক্সিমকো ফার্মাই বিশ্বের প্রথম। সার্স-কোভ-২ ভাইরাসের রেপ্লিকেশন বা বংশ-বৃদ্ধি রোধে প্রথম কার্যকরী ওষুধ হিসেবে রেমডিসিভির প্রমাণিত হয়েছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প 