রবিবার, ১৯ জুলাই ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরান-চীনের ২৫ বছরের তেল চুক্তি
ইরান-চীনের ২৫ বছরের তেল চুক্তি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৫ বছর ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির নিশ্চয়তা দিচ্ছে চীন। ইরান ও চীনের মধ্যকার সম্ভাব্য ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তিতে বেইজিং এই নিশ্চয়তা দেবে।
চীনে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মেহেদি সাফারি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীন এ মুহূর্তে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ খুঁজছে। আগামী ছয় বছরে চীনের জ্বালানি চাহিদা দ্বিগুণেরও বেশ হবে যার ফলে প্রতিদিন দেশটির জ্বালানি চাহিদা এক কোটি ১০ লাখ ব্যারেলে পৌঁছাবে।
চীন বর্তমানে দৈনিক চাহিদার অর্ধেকেরও বেশি তেল পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিচ্ছে যার পরিমাণ ৫৫ লাখ ব্যারেল। পারস্য উপসাগরের দীর্ঘ উপকূল জুড়ে ইরানের অবস্থান থাকার কারণে এ অঞ্চলে ইরান অত্যন্ত প্রভাবশালী দেশে পরিণত হয়েছে।
ইরানের তাসনিম বার্তা সংস্থাকে সাফারি বলেন, তেহরানের সঙ্গে চীন যে দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি করতে চায় তার মূল কারণ হলো বেইজিংয়ের ওপর আমেরিকার চাপ। মার্কিন চাপের মুখে বেইজিং দিন দিন ইরানের ভেতর দিয়ে পশ্চিমমুখী সিল্ক রোড চালু করার চেষ্টা করছে। চীনের সঙ্গে চুক্তি হলে ইরান নানাভাবে লাভবান হবে বলেও সাফারি মন্তব্য করেন।




যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা 