শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পররাষ্ট্রমন্ত্রীর কথার জবাব দিল ভারত
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পররাষ্ট্রমন্ত্রীর কথার জবাব দিল ভারত
৯৩২ বার পঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পররাষ্ট্রমন্ত্রীর কথার জবাব দিল ভারত

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক : সম্প্রতি রামমন্দির প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যের জবাব দিল ভারত। মোমেন কিছু কথা বলেছিলেন। ভারত তারই জবাব দিল।

সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছিলেন, ”রামমন্দির নির্মাণ নিয়ে দু’দেশের সম্পর্ক খারাপ হতে দেবে না ঢাকা। কিন্তু ভারতেরও এমন কিছু করার অনুমতি দেওয়া উচিত নয়, যাতে আমাদের সুন্দর ও গভীর সম্পর্কে আঘাত লাগে।” দ্য হিন্দু পত্রিকায় মোমেনের এই মন্তব্য প্রকাশিত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এর জবাবে বৃহস্পতিবার বলেছেন, ”আমরা আত্মবিশ্বাসী যে দুই পক্ষই পারস্পরিক সংবেদনশীল অবস্থার কথা বোঝে। পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে দুই দেশই সম্পর্ককে আরো ভালো করার চেষ্টা করবে।”

অনুরাগ বলেছেন, ”ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, ভালো প্রতিবেশী কেমন হওয়া উচিত, বাংলাদেশ হলো তার রোলমডেল।”

ভারত বাংলাদেশ যত চুক্তি ১০০ কোটি ডলার ঋণ ও ১৪ প্রকল্প ২০০৯ সালে ক্ষমতায় আসার একবছর পর ২০১০ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ভারত সফরে যান৷ সেসময় ১০০ কোটি ডলারের এলওসি বা ঋণরেখা অনুমোদন করে ভারত৷ এই অর্থে জনপরিবহন, সড়ক, রেলপথ সেতু আর অভ্যন্তরীন নৌপথের ১৪ টি প্রকল্প বাস্তবায়নের চুক্তি হয়৷

দিন কয়েক আগেই বাংলাদেশ সরকরের অনুরোধে ঢাকায় ব্রড গেজের ১০টি লোকোমোটিভ পঠিয়েছে ভারত। বাংলাদেশের সংবাদপত্র ভোরের কাগজ ঢাকার সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে বলেছে, ভারত পুরনো ইঞ্জিন পাঠিয়েছে। সবকটি ইঞ্জিনই অন্তত বছর পাঁচেকের পুরনো।

এই অভিযোগের জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ”অতীতেও ওই সংবাদপত্র এই ধরনের দুরভিসন্ধিমূলক ও বানানো খবর করেছে। কিছুদিন আগেই তারা ভারতের হাই কমিশনারকে নিয়ে এই ধরনের একটি খবর প্রকাশ করে। এই লোকো পাঠাবার বিশেষ অনুরোধ করে বাংলাদেশ। তারা জরুরি ভিত্তিতে এগুলি চায়। ভারতের কাছে যে লোকো ছিল, সেগুলিই পাঠানো হয়েছে।”



আর্কাইভ

বাংলাদেশে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
ভারত-চীন একসঙ্গে সহযোগিতা বিশ্বের অর্থনৈতিক এশীয়ার হাতে : চীনা কূটনীতিক
ইরানের হামলায় কুয়েত ও বাহরাইনে গুরুত্বপূর্ণ ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস
চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
তাজিয়া মিছিলে গুরুত্ব কতটুকু?
যুক্তরাষ্ট্রের একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ইরানি অধিনায়ক আটক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৫, আহত ৪৩০০
বাংলাদেশ-চীন ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত