শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১১ জুন ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কোভ্যাক্সের টিকা থেকে রোহিঙ্গা শরণার্থীদের দেয়ার প্রস্তাব জাতিসংঘের, সম্ভব নয় পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে কোভ্যাক্সের টিকা থেকে রোহিঙ্গা শরণার্থীদের দেয়ার প্রস্তাব জাতিসংঘের, সম্ভব নয় পররাষ্ট্র মন্ত্রণালয়
৯১৪ বার পঠিত
শুক্রবার, ১১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে কোভ্যাক্সের টিকা থেকে রোহিঙ্গা শরণার্থীদের দেয়ার প্রস্তাব জাতিসংঘের, সম্ভব নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

---বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশের জন্য বরাদ্দ করা কোভ্যাক্সের টিকা রোহিঙ্গা শরণার্থীদের দেয়ার যে প্রস্তাব জাতিসংঘ দিয়েছে এই মুহূর্তে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানিয়ে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীসহ স্থানীয় জনগোষ্ঠীর জন্য টিকার আলাদা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ। এতে বলা হয় সারা দেশে করোনা শনাক্তের হার যখন ১২ শতাংশ, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তা ১৪ শতাংশ। রোহিঙ্গা শিবিরে সংক্রমণ বাড়ায় ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অবাধ মেলামেশার কারনে কক্সবাজারসহ আশপাশের জেলাগুলোতেও সংক্রমণ বাড়ার আশংকা দেখা দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয় সংক্রমণ বেড়ে যাওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থা সমূহের মানবিক সহায়তার কার্যক্রম চালানো হচ্ছে সীমিত পরিসরে। এ প্রেক্ষাপটে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সব কিছু জাতিসংঘের তত্ত্বাবধানে হয়ে থাকে এবং জাতিসংঘ টিকা দিলে সেগুলো রোহিঙ্গাদের দেয়ার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে বাংলাদেশ কাঙ্ক্ষিত উৎসগুলো থেকে করোনা ভাইরাসেরে টিকার সরবরাহ না পাওয়ায় দেশে টিকা সংকট দেখা দিয়েছে। এর ফলে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৪টিতে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে। তবে সরকারের তরফে জানানো হয়েছে কয়েকটি উৎস থেকে শীঘ্রই টিকার সরবরাহ পাওয়ার বিষয়ে তারা আশাবাদী ।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের