শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১২ জুন ২০২১
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম » উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা
প্রথম পাতা » নির্বাচন | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম » উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা
১২৩৩ বার পঠিত
শনিবার, ১২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ এবার তৃণমূলের নেতাদের প্রার্থী করেছে।

ঢাকা-১৪ আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে আগা খানকে (মিন্টু)। তিনি শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি। সিলেটে-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানকে। আর কুমিল্লা-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির সংসদীয় বোর্ডের এক সভায় এসব নেতাকে আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

বেলা ১১টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আসলামুল হক মারা যাওয়ার পর ঢাকা-১৪ আসন শূন্য ঘোষণা করা হয়। সিলেট-৩ আসন শূন্য হয় মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেলে। আর কুমিল্লা-৫ আসনের সাংসদ ছিলেন প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে, এই তিন আসনের উপনির্বাচনে আগামী ২৮ জুলাই ভোট গ্রহণ হবে। অবশ্য এর আগে ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ৪ থেকে ১০ জুন পর্যন্ত দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন আসনে ৯৪ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম কেনেন। এর মধ্যে তৃণমূল নেতা, কেন্দ্রীয় নেতা, ব্যবসায়ী ও প্রবাসীরাও ছিলেন। তবে শুরু থেকেই দলের মধ্যে আলোচনা ছিল যে, এবার তৃণমূলের নেতারাই মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। কারণ, সাম্প্রতিক সময়ে যে সব উপনির্বাচন হয়েছে এর বেশির ভাগেই দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা কিংবা উপজেলা আওয়ামী লীগের নেতারা।



এ পাতার আরও খবর

বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের