কাল থেকে দেশে গণপরিবহন বন্ধ
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাল সোমবার সকাল ছয়টা থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।
তবে পণ্যবাহী যানবাহন এবং রিকশা চলাচল করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
আগামী বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ, সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠান শুধু প্রয়োজনীয়সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নিজস্ব ব্যবস্থাপনায় কর্মীদের আনা-নেওয়া করতে পারবে।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র গতকাল জানিয়েছিল, কাল সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। আর বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।





ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের 