শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩০ জুন ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান- জাতিসংঘের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান- জাতিসংঘের
১৩১১ বার পঠিত
বুধবার, ৩০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান- জাতিসংঘের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক,থেকেঃ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।

গুতেরেস তার চিঠিতে বলেছেন, “আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি এখনো বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা।”

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যখন ধারাবাহিক সংলাপ চলছে তখন এ আহ্বান জানালেন অ্যান্তোনিও গুতেরেস। ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে এটি নিয়ে চলমান অচলাবস্থার সূত্রপাত হয়।

ইরান বলছে, পরমাণু সমঝোতা আবার চালু করতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু আমেরিকা দাবি করছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এই মতপার্থক্য নিরসন করতেই মূলত ভিয়েনা সংলাপ চলছে। গত সপ্তাহে এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়েছে। শিগগিরই আরেক দফা আলোচনা শুরু হবে বলে দু’পক্ষ আশা প্রকাশ করেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের