শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১১ জুলাই ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » নিজের রকেটে করে মহাকাশ ঘুরে এলেন ব্রিটিশ ধনকুবের ব্র্যানসন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » নিজের রকেটে করে মহাকাশ ঘুরে এলেন ব্রিটিশ ধনকুবের ব্র্যানসন
১৫৯৩ বার পঠিত
রবিবার, ১১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের রকেটে করে মহাকাশ ঘুরে এলেন ব্রিটিশ ধনকুবের ব্র্যানসন

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ   সফলভাবে মহাকাশের প্রান্ত থেকে ঘুরে এলেন যুক্তরাজ্যের উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন। ছোটবেলা থেকেই মহাকাশযাত্রার স্বপ্ন তাঁর। টুইটারে সে কথা আগেই বলেছেন। তাঁর সে স্বপ্ন সফল হলো।

ক্ষণিকের জন্য মহাকাশের সীমা থেকে ঘুরে এলেন এই ব্রিটিশ ধনকুবের। তাঁর মহাকাশভ্রমণ প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের ‘ইউনিটি ২২’ নামের নভোযান প্রথমবারের মতো মানুষ নিয়ে অভিযান পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটায় তাঁর এই যাত্রা শুরু হয়।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো থেকে নিজের কোম্পানির রকেটে করে ব্র্যানসন মহাকাশযাত্রা করেন। ১৭ বছর ধরে এই রকেট তৈরি করেছে তাঁর কোম্পানি।
ভ্রমণ সম্পর্কে ব্র্যানসন বলেছেন, ‘জীবনের অন্যতম অভিজ্ঞতা।’

মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে ক্রুসহ পৃথিবীতে ফিরে এসেছেন তিনি।

মহাকাশ পর্যটনের ক্ষেত্রে প্রথম যাত্রা করল রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠান। যাত্রা শুরু করে পৃথিবী থেকে ৮৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছায় ব্র্যানসনের নভোযানটি। নিউ মেক্সিকোর মরুভূমিতে ভার্জিন গ্যালাকটিকের অপারেশন ঘাঁটি স্পেসপোর্ট আমেরিকা থেকে এটি যাত্রা শুরু করে।

যাত্রাপথে ব্র্যানসনের সঙ্গে ছিলেন দুজন পাইলট ও তিনজন সহকর্মী। ভার্জিন গ্যালাকটিকের তথ্য অনুযায়ী, যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র এক ঘণ্টা লাগে। এর মধ্যেই যাত্রীরা কয়েক মিনিটের জন্য ওজনহীনতার অভিজ্ঞতা পান। ভার্জিন গ্যালাকটিক তাদের রকেট একটি উড়োজাহাজ থেকে উৎক্ষেপণ করে, যা ৮৮ কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে পারে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ব্র্যানসনের মহাকাশযাত্রা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর নভোযান যত দূর পৌঁছাবে, তাকে আকাশের সীমা বলা যাবে কি না, তা নিয়েই এ বিতর্ক। পৃথিবীর আবহাওয়ামণ্ডল ও মহাকাশের কাল্পনিক সীমা ‘কারমান লাইন’ নামে পরিচিত।

এ সীমা কোথা থেকে শুরু, তা নিয়ে কয়েক বছর ধরে বিতর্ক চলছে।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনালের মতে, কারমান লাইন শুরু পৃথিবীর ১০০ কিলোমিটার উচ্চতা থেকে। তবে নাসা বলছে, এই সীমা শুরু ৮০ কিলোমিটার থেকেই। যেসব পাইলট, মিশন পরিচালক ও নাগরিক এই সীমা পার হবেন, তাঁরাই নভোচারী হিসেবে গণ্য হবেন।

গত মে মাসে প্রতিষ্ঠানটির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন তাদের ভাড়ায় পর্যটক পরিবহনের অনুমতি দেয়। তবে এবারই প্রথম সব ক্রুকে নিয়ে নিউ মেক্সিকো থেকে মহাকাশযানে ব্র্যানসনের এই নভো-অভিযান।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের