শুক্রবার, ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অ্যামেরিকায় টিকা নিলেই পাবে ১০০ ডলার
অ্যামেরিকায় টিকা নিলেই পাবে ১০০ ডলার
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ ভ্যাকসিন নিলে ১০০ ডলার দেওয়া হবে বলে নতুন ঘোষণা বাইডেন প্রশাসনের। বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার টিকার জন্য হাহুতাশ করছে, তখন অ্যামেরিকায় ভ্যাকসিনের কোনো অভাব নেই। প্রতিটি রাজ্যের হাতেই যথেষ্ট সংখ্যক টিকা আছে। কিন্তু অনেকেই এখনো টিকা নিতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে নতুন ঘোষণা জো বাইডেনের। টিকা নিলে ১০০ ডলার দেওয়া হবে।
অ্যামেরিকায় একটি বড় অংশের মানুষ টিকা নিতে চাইছেন না। টিকা বিরোধী আন্দোলনও হয়েছে দেশে। তারই মধ্যে নতুন করে করোনার প্রকোপ ছড়াতে শুরু করেছে দেশে। ডেল্টা সংস্করণ দ্রুত ছড়াতে শুরু করেছে। ফলে দ্রুত টিকাকরণ শেষ করা দরকার। এই পরিস্থিতিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। জানিয়েছেন, সকলের স্বার্থে টিকার বদলে অর্থের ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, এখনো যারা টিকা নেননি, তারা টিকা নিলেই সরকারের তরফ থেকে ১০০ ডলার দেওয়া হবে। বস্তুত, এর জন্য আলাদা ফান্ডেরও প্রয়োজন হবে না। অ্যামেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড রিলিফের যে ফান্ড তৈরি করা হয়েছিল, সেখান থেকেই এই অর্থ দেওয়া সম্ভব।




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 