শনিবার, ৩১ জুলাই ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন- বাইডেন
কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন- বাইডেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার বিরুদ্ধে তার উত্তরসূরিদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে তিনি নতুন করে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, কিউবার পুলিশ বাহিনী এবং এর দুজন নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার দাবি করছে, কিউবায় সম্প্রতি যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে তাতে দেশটির পুলিশ বাহিনী নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
কিউবার সাম্প্রতিক বিক্ষোভ
কিউবায় গত ১১ জুলাই থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং কয়েকদিন তা অব্যাহত ছিল। কিউবা সরকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বিক্ষোভের পেছনে কিউবা-বিরোধী বৈদেশিক শক্তির হাত ছিল।
কয়েক দশক ধরে আমেরিকা কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে এবং এ কারণে দেশটির জনগণ মারাত্মকভাবে ভোগান্তির শিকার হয়েছে। এরপরেও মার্কিন সরকার কিউবার জনগণের প্রতি কথিত দরদ দেখিয়ে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানরে ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।#




বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
ঢাকায় এসেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের পারমাণবিক চুক্তি
ইরান যুদ্ধের খরচে ‘দিশাহারা’ পেন্টাগন
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প 