শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ●   ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ●   প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু ●   বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায় ●   বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
BBC24 News
সোমবার, ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্থানীয় প্রশাসনের অনুমতিতে চলবে অর্ধেক যানবাহন : মন্ত্রিপরিষদ সচিব
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » স্থানীয় প্রশাসনের অনুমতিতে চলবে অর্ধেক যানবাহন : মন্ত্রিপরিষদ সচিব
৭৪৩ বার পঠিত
সোমবার, ৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্থানীয় প্রশাসনের অনুমতিতে চলবে অর্ধেক যানবাহন : মন্ত্রিপরিষদ সচিব

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ করেনা সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে গণপরিবহন। আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলার সুযোগ থাকলেও প্রতিদিন মোট পরিবহনসংখ্যার অর্ধেক চলবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এর ব্যাখ্যা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, বাইরে থেকে চাপ কমাতে অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোট বাসের অর্ধেক চালু রাখার সিদ্ধান্তের বিষয়টি ব্যাখ্যা করেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, অন্তত কিছুদিন জেলাপর্যায়ে ডিসি, এসপি, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বসে যত বাস আছে, তার অর্ধেক চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, যাতে বাইরে থেকে চাপ কম হয়। একসঙ্গে বেশি গাড়ি ঢাকা বা চট্টগ্রামে ঢুকতে না পারে।

এমন সিদ্ধান্ত কেবল আন্তঃজেলার জন্য কিনা, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি স্থানীয় প্রশাসনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেক স্থানীয় প্রশাসন এটা ঠিক করবে। ডিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক ও শ্রমিকেরা বসে পদ্ধতি বের করবেন।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ চলছে। ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়, যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত ছিল। পরে তা ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ নতুন আদেশে জানিয়েছে, বুধবার থেকে শর্তসাপেক্ষে প্রায় সবকিছুই খুলে দেওয়া হচ্ছে। ৩ আগস্ট অনুষ্ঠিত করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন বা যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলাপর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহনসংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

এদিকে সংক্রমণ রোধে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী অর্ধেক বাস চলার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়েছে পরিবহন মালিক সমিতি। সংগঠনটির দাবি, সড়কে অর্ধেক বাস চললে যাত্রীর চাপ বাড়বে। এতে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বলে জানান তারা।



আর্কাইভ

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনও জর্ডান বিমানঘাঁটিতে ইরানের হামলা