শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইথিওপিয়ার যুদ্ধে শত শত নারী যৌন নির্যাতনের শিকার
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইথিওপিয়ার যুদ্ধে শত শত নারী যৌন নির্যাতনের শিকার
৭৯৪ বার পঠিত
বুধবার, ১১ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইথিওপিয়ার যুদ্ধে শত শত নারী যৌন নির্যাতনের শিকার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ইথিওপিয়ার এক লাখ ৭০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন৷ টিগ্রে অঞ্চলে চলমান যুদ্ধে কয়েকশ নারী ধর্ষণের শিকার হয়েছেন৷ এমন তথ্য দিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেখানে নারীদের উপর চলমান নিষ্ঠুরতাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনীয় হিসেবে অভিহিত করেছে৷

বুধবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সৈন্যরা কয়েকশ নারীকে ধর্ষণ করেছে৷ সংস্থাটির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, ‘‘ এটা পরিস্কার যে টিগ্রের নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ যৌন অপরাধের এই ভয়াবহতা ও মাত্রা বেদনাদায়ক, এটা যুদ্ধাপরাধ ও সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে৷”

দুর্ভিক্ষের মুখে থাকা টিগ্রের জন্য আরো ১৫ কোটি ২০ লাখ ডলারের অর্থসাহায্য দেয়ার সিদ্ধান্ত নিল অ্যামেরিকা। টিগ্রের অভুক্ত মানুষদের জন্য এই সাহায্য।

টিগ্রেতে রাজনৈতিক সংঘর্ষের ফলে ১০ লাখ মানুষ ঘর ছেড়েছেন। তারা আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। উপরের ছবিতে দেখা যাচ্ছে, এমনই সার সার শরণার্থী শিবির।

এই শিবিরগুলির অবস্থা খুবই খারাপ। খাবার নেই। পানীয় জল নেই। ফলে মানুষ অভুক্ত ও অপুষ্ট। তাদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নেই।

টিগ্রের অভুক্তদের জন্য দ্বিগুণ সাহায্য অ্যামেরিকার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা টিগ্রেতে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে চান। সেজন্য শিবিরে যেতে হবে। কোথাও যেন তাদের বাধা না দেয়া হয়।

ইথিওপিয়ার উপ প্রধানমন্ত্রীকে ফোন করে উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হোয়াইট হাউস জানিয়েছে, টিগ্রের সংকট কাটাতে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে, টিগ্রের মানুষের কাছে সাহায্য পৌঁছতে যেন বাধা দেয়া না হয়।

ইথিওপিয়ার প্রেসিডেন্ট গত নভেম্বরে টিগ্রেতে সামরিক অভিযানের নির্দেশ দেন। তারপর থেকে লড়াই চলছে।

প্রতিবেদন তৈরিতে মার্চ ও জুনের মধ্যে অ্যামনেস্টি যৌন নির্যাতনের শিকার হওয়া ৬৩ জনের সাক্ষাৎকার নিয়েছে৷ কয়েকজন জানিয়েছেন, কয়েক সপ্তাহ বন্দি রেখে তাদেরকে একাধিক পুরুষ যৌন নির্যাতন করেছেন৷ কেউ কেউ বলেছেন তাদেরকে পরিবারের সামনে ধর্ষণ করা হয়৷ ২১ বছর বয়সি একজন বলেন, ‘‘তারা আমাদেরকে ধর্ষণ করেছে, অনাহারী রেখেছে৷ অনেকে একের পর এক আমাদেরকে ধর্ষণ করেছে৷”

প্রতিবেদন অনুযায়ী টিগ্রের হাসপাতালগুলোতে ২০২১-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই ১২৮৮ জন যৌন নির্যাতনের শিকার নারী চিকিৎসা নিতে এসেছেন৷ তবে অ্যামনেস্টি বলছে, পরিসংখ্যানের বাইরে থাকা নারীদের সংখ্যা আরো বেশি৷

এদিকে ইথিওপিয়ার আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহনী সম্প্রতি তিন সৈন্যকে সহিংসতার জন্য সাজা ও আরো ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷ এ নিয়ে আরো তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর৷

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইথিওপিয়ার সরকার টিগ্রে অঞ্চল নিয়ন্ত্রণে নেয়া টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে৷ সরকারকে সহযোগিতা দিতে এই সংঘাতে জড়িয়ে পড়ে ইরিত্রিয়াও৷



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ

আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট