শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তান তালেবানের দখলে, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট গনি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আফগানিস্তান তালেবানের দখলে, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট গনি
৭৬৩ বার পঠিত
রবিবার, ১৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আফগানিস্তান তালেবানের দখলে, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট গনি

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করার পর প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশে শহর ত্যাগ করেছেন বলে এক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানে চলে গেছেন।

নিরাপত্তাজনিত কারণে প্রেসিডেন্টের কার্যালয় এ ব্যাপারে কিছুই বলছে না বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। অন্যদিকে তালেবানের একজন প্রতিনিধি এ ব্যাপারে বলেন, আশরাফ গনি কোথায় আছেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রোববার তালেবান যোদ্ধারা চারদিক থেকে রাজধানীতে প্রবেশ করেছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তারা শহরের উপকণ্ঠে অপেক্ষা করছেন এবং শান্তিপূর্ণ আত্মসমর্পণের জন্য পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুলে হামলা করবে না—এমন শর্তে সমঝোতা হয়েছে তালেবান বাহিনীর সঙ্গে।

রোববার চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে—এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ গনি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন।

আর অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে নাম এসেছে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমদ জালালির। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, দর কষাকষি চলছে। খেয়াল রাখা হচ্ছে সাধারণ মানুষ যেন হিংসার বলি না হন। তিনি জানান, তালেবানরা কাবুলে ঢোকেনি। তাদের শহরের বাইরে অবস্থান নিতে বলা হয়েছিল। তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আফগান সরকারের সহযোগিতার অপেক্ষা করছিলেন।

এ বছরের ৯ মার্চ আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে তালেবান বাহিনী। জুন মাসের শেষ দিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এরপরই দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগুতে শুরু করে তারা। বলা যায়, দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের দখল নিল তারা।



এ পাতার আরও খবর

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪ স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে  ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের