শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জার্মানিতে কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়নে ধর্মগুরুর কারাদণ্ড
জার্মানিতে কিশোরীকে ১৩২ বার যৌন নিপীড়নে ধর্মগুরুর কারাদণ্ড
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে৷ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি.৷ ৫৯ বছর বয়সি এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ- তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন৷ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেয়৷২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ৷এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে৷ সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি. গ্রেপ্তার হন৷ তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন৷ ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু৷ জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবি’ দাবি করতেন৷
রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন৷ তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন৷ তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷




সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: হাইকোর্টের রায়
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা 