মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পদে নারীরা আজ সফল’
প্রধানমন্ত্রীসহ বিভিন্ন পদে নারীরা আজ সফল’
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ আজ আন্তর্জাতিক নারী দিবস, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, সংসদ উপনেতা, স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদে নারীরা আজ সফল। পরিবার সামলানোর পাশাপাশি সাফল্যের সঙ্গে কাজ করছেন নারীরা।
মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৭ মার্চ) তিনি এ কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে সংসদে ৭৩ জন নারী সংসদ সদস্য। এর মধ্যে ২৩ জন নির্বাচিত নারী সংসদ সদস্য। স্বাধীনতার পর ৫১ বছরের আমাদের অনেক কিছু অর্জন হয়েছে। বিশ্বে বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল। আর্থ-সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে আজ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে বাংলাদেশ।
স্পিকার বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। সামাজিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় তাদের অবদান অনস্বীকার্য। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য মূলধারায় নারীদের সম্পৃক্ততা জরুরি। পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রতিনিয়ত প্রমাণ করছেন নারীরা।




তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের
যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 