সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনের সাহায্য চায় রাশিয়া
চীনের সাহায্য চায় রাশিয়া
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে সামরিক ও আর্থিক সহায়তা চাচ্ছে রাশিয়া। এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে। সেসব প্রতিবেদনের বরাতে আজ এসব খবর জানিয়েছে বিবিসি।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মস্কো চাচ্ছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য বেইজিং রাশিয়াকে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করুক।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকে সামরিক সরঞ্জাম চেয়ে চীনের কাছে অনুরোধ জানিয়ে আসছে রাশিয়া। তবে রাশিয়া কোন ধরনের সরঞ্জাম চাচ্ছে, তা নিয়ে নির্দিষ্ট কিছু বলেননি তাঁরা।
বারবার মস্কোর কাছ থেকে এমন অনুরোধ আসার পর চীন রাশিয়াকে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়ার কথাও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের আর্থিক সহায়তা চাচ্ছে রাশিয়া।
রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন পর্যন্ত চীনেরা নিরপেক্ষ অবস্থান দেখা গেছে। তবে মস্কোর মিত্র চীন এখনো ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানায়নি।
আজ সোমবার ইতালির রোমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের এক শীর্ষ কূটনীতিক ইয়াং জিয়েচির বৈঠকে বসার কথা আছে।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 