শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ময়মনসিংহে ছেলের হাতে মা খুন
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ময়মনসিংহে ছেলের হাতে মা খুন
৫৮৭ বার পঠিত
সোমবার, ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ছেলের হাতে মা খুন

---বিবিসি২৪নিউজ, দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের সদরে পারিবারিক কলহের জেরে ছেলের কিল ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ছেলে ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের নদীর পাড় পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর আলীর স্ত্রী।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

---পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল, ১১ টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্র বধুর সাথে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে কিল ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের