ময়মনসিংহে ছেলের হাতে মা খুন
বিবিসি২৪নিউজ, দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের সদরে পারিবারিক কলহের জেরে ছেলের কিল ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ছেলে ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের নদীর পাড় পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর আলীর স্ত্রী।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল, ১১ টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্র বধুর সাথে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে কিল ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।





বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি, বন্যার শঙ্কা
১৫ জুলাই পর্যন্ত পার্বত্য জেলাগুলোর সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
পার্বত্য মন্ত্রীর হঠাৎ পদত্যাগ নিয়ে পাহাড়ে নানা আলোচনা, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর করবে : প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 