বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করল- পোল্যান্ড
রাশিয়ার ৪৫ কূটনীতিককে বহিষ্কার করল- পোল্যান্ড
বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ রুশ ৪৫ জন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোল্যান্ড সরকার। পোল্যান্ড ত্যাগের জন্য তাদেরকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
পোল্যান্ড বলেছে, কূটনীতিকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের জন্য প্রায় ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজই পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তাদের কথিত গুপ্তচরবৃত্তির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।
পোল্যান্ডের নিরাপত্তা সেবা বিভাগের মুখপাত্র স্ট্যানিসলা জারিন বলেছেন, পোলিশ গোয়েন্দারা ৪৫ জন কূটনীতিককে রাশিয়ার বিশেষ বাহিনীর অফিসার ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। এরপর তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিয়েভ তাদের কূটনীতিকদের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পোল্যান্ড যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই। রাশিয়ারও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে জানান এই রাষ্ট্রদূত।
ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের প্রতিবেশী দেশ।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 