বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে শান্তিরক্ষী পাঠালে পরিণতি হবে ভয়াবহ: ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি
ইউক্রেনে শান্তিরক্ষী পাঠালে পরিণতি হবে ভয়াবহ: ন্যাটোকে রাশিয়ার হুঁশিয়ারি
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠালে পরিণতি ভয়াবহ হবে বলে দেশটির পক্ষ থেকে ন্যাটোকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে বেপরোয়া এবং ভয়াবহ বিপজ্জনক সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে পেসকভ সাংবাদিকদের বলেন, রুশ ও ন্যাটো বাহিনীর যেকোনো সম্ভাব্য সংঘাতের স্পষ্ট পরিণতি হতে পারে যার ক্ষতিপূরণ হবে অনেক কষ্টসাধ্য।
এছাড়া, মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পোলান্ডের এই প্রস্তাবের সমালোচনা করে বলেছেন, এটা করলে রাশিয়া-এবং ন্যাটো সেনাদের মধ্যে সরাসরি সংঘর্ষ হবে যা হওয়া উচিত নয়।
পোল্যান্ড সম্প্রতি বলেছে, আগামী ন্যাটো সম্মেলনে ইউক্রেনে শান্তিরক্ষা মিশনের জন্য আনুষ্ঠানিক একটি প্রস্তাব তারা পেশ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ব্রাসেলসে জরুরি ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপে যাচ্ছেন।




বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
ইরানে মার্কিন হামলায় অস্ট্রেলিয়ার গভীর উদ্বেগ
খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও 