শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান ●   ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ●   ৫ গোল ও লাল কার্ডের ম্যাচে সুইজারল্যান্ডের দারুণ জয় ●   বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর বিশেষ বানী ●   বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি ●   মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে চূর্ণ আলজেরিয়া ●   বাংলাদেশসহ ৪৪টি জলবায়ু বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি জোট ●   প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু ●   যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত ●   দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৫ মার্চ ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ময়মনসিংহে মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক
প্রথম পাতা » জেলার খবর » ময়মনসিংহে মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক
৯৯২ বার পঠিত
শুক্রবার, ২৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক

---বিবিসি২৪নিউজ, দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলার এক পল্লীতে নিজের চার বছর বয়সী এক কন্যা শিশুকে জবাই করে হত্যা করেছে মা নাজমা খাতুন (৩০)। এ ঘটনায় ঘাতক মা নাজমা খাতুনকে আটক করা হয়েছে।

এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত শিশুর নাম মাহমুদা আক্তার (৪)। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক পাষন্ড মা তার চার বছরে মেয়ে শিশুকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে ঘাতক মা নাজমা বেগমকে (৩২)। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদা (৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ বছর আগে পাশ্ববর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের রমজান আলীর সাথে বিয়ে হয় ফুলবাড়ীয়া উপজেলার দাওসা গ্রামের হযরত ফকিরের মেয়ে নাজমা বেগমের। বিয়ের পর থেকে নাজমার স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়া ৩ মাসের অন্ত:স্বত্বা অবস্থায় বাবার বাড়ী চলে আসে নাজমা। তারপর থেকে বাবার বাড়ীতেই থাকত সে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) শিশু মাহমুদা পাশের বাড়ীর উঠানে খেলা করার সময় মা নাজমা কাঁচি দিয়ে সন্তান মাহমুদাকে মাটিতে ফেলে জবাই করে। পরে শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করলে কিছুক্ষনের মধ্যেই শিশুটি মারা যায়। এ সময় ঘাতক মা নাজমাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুর মা নাজমা বেগমকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আটক নাজমা নিজেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে কি কারনে এই হত্যাকান্ড এই বিষয়ে জানতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি স্বাক্ষরের পর, ঐতিহাসিক’ বলেছে ইরান
ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মুখে বাংলাদেশ অর্থায়ন বাড়ানোর দাবি
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের চাপ বাড়ছে, জার্মানিতে মধ্যবর্তী জলবায়ু আলোচনা শুরু
যুক্তরাষ্ট্রের অবস্থানে ক্ষোভ-উত্তেজনা ফুঁসছে ভারত
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
ইরানের শত কোটি ডলারের তহবিল ছাড় দিচ্ছে আমিরাত
প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান শুরু
বিশ্বকাপ পর্দা ডানা মেলার অপেক্ষায়
বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট