রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান - শি জিনপিং
বাংলাদেশ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান - শি জিনপিং
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক:বাংলাদেশের সাথে ‘কৌশলগত’ অংশীদারিত্বকে আরও বিস্তৃত পরিসরে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বাংলাদেশ-চীন কৌশলগত সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন।
বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে লেখা এক চিঠিতে তিনি এ কথা উল্লেখ করেন। চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র ও কৌশলগত অংশীদার। সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এটা পারস্পরিক সম্পর্ককে গতিশীল করছে এবং দুই দেশের জনগণের মঙ্গল হচ্ছে।
চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ রবিবার এই চিঠি প্রকাশ করা হয়। এতে শি জিনপিং আরও বলেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে আমি অত্যন্ত গুরুত্ব দেই। বাংলাদেশের অর্জন চীনের জন্য ভীষণ প্রশান্তিদায়ক বলেও চিঠিতে উল্লেখ করেন চীনের রাষ্ট্রপতি।
চীনের প্রেসিডেন্ট আরও বলেন, “বাংলাদেশ সরকার কোভিড-১৯ মোকাবেলায় এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যার ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এবং বাংলাদেশ ‘সোনার বাংলার’ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জন চীনের জন্য খুবই আনন্দের বিষয়।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 