শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স কতটা কাজে আসবে?
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স কতটা কাজে আসবে?
৭৩৭ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে টাস্কফোর্স কতটা কাজে আসবে?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার টাক্সফোর্স গঠন করলেও তা এখনো কাজ শুরু করেনি। তবে আগামি সপ্তাহেই টাক্সফোর্সের বৈঠক আছে। বৈঠক শেষে তারা তাদের কাজ শুরু করবেন বলে জানা গেছে।
১৭ সদস্যের এই টাস্কফোর্সের প্রধান হলেন বাণিজ্যমন্ত্রী। গত ১৩ মার্চ এই টাস্কফোর্স গঠন করা হলেও প্রজ্ঞাপন জারি করা হয় ২৭ মার্চ। টাস্কফোর্সের সদস্য, ভোক্তা অধিদপ্তরের চেয়ারম্যান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান,”৪ এপ্রিল আমাদের বৈঠক আছে। আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে টার্মস অব রেফারেন্সে যা আছে সব করব। আর মাননীয় প্রধানমন্ত্রী তো সংসদে বলেই দিয়েছেন এব্যাপারে। আগে আমরা বৈঠকটা করি। তারপরে সবকিছু জানাব।”

টাস্কফোর্সের কাজের মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে নির্দেশনা, আন্তর্জাতিক বাজার দর এবং আমদানি তথ্য বিশ্লেষণ করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখলে তা নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণ, পণ্য উৎপাদন, পরিশোধন, আমদানি এবং স্থানীয় পর্যায়ে বিক্রয়সহ সবকিছু পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা দেয়া, নিত্যপণ্যের চেইন স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, বাজার মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনা দেয়া।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়াম্যান মো. আফজাল হোসেনও টাস্কফোর্সের সদস্য। তিনি বলেন,” দেশি এবং আমদানি করা কোনো ধরনের পণ্যের বাজারেই যাতে কৃত্রিম সংকট তৈরি করে অথবা বাজারে কোনো ধরনের প্রভাব বিস্তার করে পণ্যের দাম কেউ বাড়াতে না পারে সেটাই আমরা প্রধানত দেখব। আমাদের এই টাস্কফোর্সে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আছেন। মাঠ পর্যায়ে তারা তাদের জ্যুরিসডিকশন অনুযায়ী কাজ করবেন। বিশেষ করে রমজান মাসে তারা খুবই সতর্ক থাকবেন। যাতে কেউ কোনো সুযোগ নিতে না পারেন। আমরা নিয়মিত বিভিন্ন পণ্যের দেশি এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করি। সেখান থেকে যৌক্তিক দামের বাইরে গেলেই আমরা ইন্টারাপ্ট করব। আর ২০ ধরনের পণ্য রয়েছে যার দাম বাড়াতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাদের তথ্য উপাত্ত দিয়ে বুঝাতে হবে যে দাম বাড়ানোর কোনো যুক্তি আছে কী না। পণ্য ধরে রেখে এবং কোনো কৌশল করে পণ্যের দাম বাড়ানোর প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব।”

এবার রমজানে বাজার স্থিতিশীল রাখতে কয়েক ধরনের কৌশল প্রয়োগ করতে চায় সরকার। বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে ওইসব কৌশলের মধ্যে রয়েছে, আমদানি করা পণ্য দ্রুত ছাড় করানোর ব্যবস্থা, পণ্যবাহী যানবাহন চাঁদামুক্ত রাখা, আন্তর্জাতিক ও দেশীয় পণ্যের বাজার মনিটরিং, টাক্সফোর্সের মনিটরিং কাজে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের কাজে লাগানে, ভ্রাম্যমাণ আদালতগুলো শতভাগ সক্রিয় রাখা এবং কৃত্রিম সংকট ও মজুদের ব্যাপারে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো। এর বাইরে রমজানে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য কম দামে দেয়া অব্যাহত থাকবে। সরকার এরই মধ্যে সয়াবিন তেলের ভ্যাট প্রত্যাহার করেছে।

---১৩ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে টাস্কফোর্স গঠনের বৈঠকে ওই কৌশলগুলো নিয়ে আলোচনা হয়। তাই টাস্কফোর্সে বানিজ্য মন্ত্রণালয় ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য, কৃষি,শিল্প, তথ্য মন্ত্রণালয়ের সচিবদের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড, প্রতিযোগিতা কমিশন , ট্যারিফ কমিশন, ভোক্তা অধিদপ্তর, গোয়েন্দা সংস্থা এবং এফবিসিসিআইর প্রধানেরাও আছেন।অবশ্য কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ক্যাব) সহ- সভাপতি এস এম নাজের হোসেন মনে করেন, এই টাস্কফোর্স কতটা কার্যকরভাবে কাজ করে তার ওপর নির্ভর করছে রমজানে বাজার কতটা নিয়ন্ত্রণে থাকবে।

তার কথা,”প্রথমে সমস্যাকে সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। সমস্যাকে সমস্যা মনে না করলে তো কাজে গতি আসবে না। গতকাল(বুধবার) প্রধানমন্ত্রী সংসদে বলেছেন দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। বাজার মনিটরিং-এর জন্য টাস্কফোর্স আগেও করা হয়েছে। জেলা-উপজেলা পর্যন্ত কমিটি আছে। মনিটরিং তো হচ্ছেনা। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ঢাকা শহরে বাজার মনিটরিং-এর জন্য ১৬টি টিম আছে। আমরা একটি টিমও বাজারে দেখছি না।”

তার অভিযোগ,”এইসব টাক্সফোর্স বা মনিটরিং কমিটিতে সরাসরি ভোক্তাদের প্রতিনিধি নেই। গণমাধ্যমেরও কোনো প্রতিনিধি নাই। আমরা সয়াবিন তেলের দাম নির্ধারণ কমিটিতেও ভোক্তা ও সাংবাদিক প্রতিনিধি রাখার দাবি করেছিলাম। রাখা হয়নি। তার মানে হলো এই সব কমিটি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে।” এমনকি এইসব কমিটির বৈঠক চলাকালেও সাংবাদিকদের ভিতরে ঢুকতেও দেয়া হয় না বলে জানান এই ক্যাব নেতা।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দিবে এডিবি
বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান বিশ্বে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের মজুত: আইইএ প্রধান
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ-চীন, ভারতের পোশাক রপ্তানি কমেছে
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের