শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
BBC24 News
শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রে হঠাৎ ভারী তুষারপাত, গাড়ি দুর্ঘটনায় নিহত - ৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » যুক্তরাষ্ট্রে হঠাৎ ভারী তুষারপাত, গাড়ি দুর্ঘটনায় নিহত - ৬
৮৬৩ বার পঠিত
শনিবার, ২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে হঠাৎ ভারী তুষারপাত, গাড়ি দুর্ঘটনায় নিহত - ৬

---বিবিসি২৪নিউজ,মো. সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হঠাৎ ভারী তুষারপাতে একটি মহাসড়কে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত ৮০টি গাড়ি, তাতে মৃত্যু হয়েছে ৬ জনের।

সিএনএন জানিয়েছে গত সোমবারের ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে বুধবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। সেখানে বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি গুলোর মধ্যে ৩৯টি মালবাহী বাণিজ্যিক পরিবহন, বাকিগুলো বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি।

এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর এলেও বুধবার পুলিশ ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

সিএনএন লিখেছে, সোমবার সকালে ওই মহাসড়ক হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এবং শুরু হয় ভারী তুষারপাত। ফলে দ্রুত গতিতে চলতে থাকা যানবাহনগুলোর চালকরা তুষারের সাদা পর্দা ছাড়া সামনের কিছুই আর দেখতে পারছিলেন না।

এর মধ্যে প্রথমে দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর চেইন রিঅ্যাকশনের মত পেছন থেকে একের পর এক গাড়ি অবধারিতভাবে এই দুর্ঘটনার কবলে পড়ে।

ওই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, তুষারে সাদা দৃশ্যপটে গাড়িগুলো বিপজ্জনক গতিতে একটির পেছনে আরেকটি ধাক্কা মারছে। তার মধ্যেই আহত মানুষ গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।

সংঘর্ষের ফলে কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা দুইডজন গাড়ি নিয়ে সেখানে উদ্ধারকাজে যোগ দেন।

ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া মাইক মোয়ে নামের একজন দুর্ঘটনাস্থলের ভিডিও করেছেন। তিনি সিএনএনকে বলেছেন তুষারপাতের শুরুতেই দৃষ্টিসীমা কমে আসায় তিনি তার গাড়ি রাস্তার পাশে সরিয়ে নেন।

আমি ভেবেছিলাম, খারাপ কিছু হবে না, পেছনের গাড়িগুলো হয়ত গতি কমাবে। কিন্তু কেউ গতি কমায়নি। একটার পর একটা গাড়ি সংঘর্ষে জড়াল



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের