শনিবার, ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা জারি
শ্রীলঙ্কায় রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা জারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় সরকার-বিরোধী বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। গতকাল (শুক্রবার) রাতে সরকারি গেজেটে এই ঘোষণা দেয়া হয়।
তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাজুড়ে চলছে আন্দোলন বিক্ষোভ। এ অবস্থায় জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি পরিষেবা ঠিক রাখতে রাষ্ট্রীয় জরুরি জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর ফলে দেশটির সেনাবাহিনী যেকোনো বিক্ষোভকারীকে গ্রেফতার এবং বিনাবিচারে দীর্ঘ সময় আটক রাখতে পারবে।
চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে সেখানে এমনকি রান্না-বান্নাও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে- চুলা জ্বালানোর জন্য কেরোসিন সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে দেশটিতে।
এছাড়া, জ্বালানি সংকটে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে সেখানে। কাগজ সংকটের কারণে স্কুলগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে পরীক্ষা নেয়া। ব্যাহত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানোর কাজও।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 