শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হামলার হুমকি- উ. কোরিয়ার
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হামলার হুমকি- উ. কোরিয়ার
৬০৫ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হামলার হুমকি- উ. কোরিয়ার

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া আগাম হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আক্রান্ত হলে সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করতে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

কিম জং উনের বোন উত্তর কোরিয়ার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উপদেষ্টা। নীতি নির্ধারণে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপ্রধান সুহ উকের করা একটি মন্তব্যের জেরে গত তিন দিনের মধ্যে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন তিনি।

গত শুক্রবার সুহ উক বলেছিলেন, উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল ও দ্রুততার সঙ্গে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর হাতে রয়েছে।

সুহ উকের এ মন্তব্যকে গত রোববার বেপরোয়া হিসেবে অভিহিত করেন কিম ইয়ো জং। সেদিন তিনি সতর্ক করে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া যদি বিপর্যয় এড়াতে চায়, তাহলে দেশটিকে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত।

সুহ উকের এ মন্তব্যের জবাবে গত দ্বিতীয় দফার প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের বিরুদ্ধে আগাম হামলা নিয়ে আলোচনা করাটা সুহর জন্য একটি খুব বড় ভুল।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের