শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা » হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে
প্রথম পাতা » আমেরিকা » হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে
৯০০ বার পঠিত
শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে

---বিবিসি২৪নিউজ,মো. সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্পের সম্পদ বাড়ছে।

প্রেসিডেন্ট থাকার সময় তার সম্পদের পরিমাণ কমতে কমতে ২০২০ সালে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে এসে ঠেকে। তবে, এরপর থেকে তার সম্পদ ক্রমশ বাড়ছে। প্রতিবেদন মতে, ২০২১ সালে ট্রাম্পের সম্পদ খানিকটা বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ক্রমশই বাড়ছে। ফোর্বস ম্যাগাজিনের বরাত দিয়ে মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ কথা বলা হয়।প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউস ছাড়ার ১৪ মাসেরও বেশি সময় পর ট্রাম্পের মোট সম্পদ বেড়ে ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের মোট সম্পদ ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার।প্রেসিডেন্ট থাকার সময় তার সম্পদের পরিমাণ কমতে কমতে ২০২০ সালে ২ দশমিক ১ বিলিয়ন ডলারে এসে ঠেকে। তবে এর পর থেকে তার সম্পদ ক্রমশ বাড়ছে।প্রতিবেদন মতে, ২০২১ সালে ট্রাম্পের সম্পদ খানিকটা বেড়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের বিকল্প হিসেবে ট্রুথ সোশ্যাল চালুর পর ট্রাম্পের সম্পদের পরিমাণ বেড়েছে বলে মনে করছে ফোর্বস।এতে বলা হয়, ৭৫ বছর বয়সি ট্রাম্প প্রযুক্তি খাতে বিনিয়োগ করছেন। যদিও তিনি ইমেল ব্যবহার করেন না। অভিজ্ঞতা নেই এমন খাতেও বিনিয়োগ করতে ট্রাম্প ভয় পান না।তবে ফোর্বসের হিসাবে ২০১৫ সালে ট্রাম্পের মোট সম্পদ ছিল ৪ দশমিক ১ বিলিয়ন ডলার। সম্প্রতি ট্রাম্প তার সম্পদের পরিমাণ ৪৩০ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছেন।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের