শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » পাকিস্তানে বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন- ইমরান খান
পাকিস্তানে বিশেষ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন- ইমরান খান
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার স্থানীয় সময় রাত ৯টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন; সেখান থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ এবং বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘বৈঠকে কী নিয়ে আলোচনা হবে (এজেন্ডা) আমরা সে বিষয়ে কিছু জানি না। আমাদের শুধু বৈঠকে অংশ নিতে বলা হয়েছে।”
ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ঘিরে গত কয়েকদিন ধরে দেশটির রাজনীতিতে নানা নাটকীয়তা দেখা যাচ্ছে।
শনিবার ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোট হওয়ার কথা রয়েছে।যদিও শুক্রবার ইমরান খানের দলের সদস্যরা ইঙ্গিত দিয়েছিলেন, তারা অনাস্থা প্রস্তাবের উপর ভোট গ্রহণ যতটা সম্ভব দেরি করিয়ে দেয়ার চেষ্টা করবেন।
যেভাবে গত রোববার ইমরানের উপর আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বর্ণনা করে ভোট বাতিল করে দিয়েছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে ইমরানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট বর্তমান আইন সভা ভেঙ্গে দিয়েছিলেন।
কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুরির ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইন সভা পুনরুজ্জীবিত করার রায় দেয় এবং অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণের জন্য শনিবার দিন ধার্য করে দেয়।
প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। তখন বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না।
পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়।
ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।




মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা
ইরান সমঝোতা স্মারক থেকে বেরিয়ে গেলে কিছুই যায় আসে না: ট্রাম্প
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি 