শিরোনাম:
●   ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট ●   মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস ●   ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি ●   হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র ●   তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ●   শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল ●   পরিবেশ বান্ধব দেশ গড়তে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ●   বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র ●   সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন? ●   স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সিটি করপোরেশগুলোকে সরকারের ওপর নির্ভরতা কমানোর নিদের্শ-প্রধানমন্ত্রীর
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সিটি করপোরেশগুলোকে সরকারের ওপর নির্ভরতা কমানোর নিদের্শ-প্রধানমন্ত্রীর
৭১২ বার পঠিত
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটি করপোরেশগুলোকে সরকারের ওপর নির্ভরতা কমানোর নিদের্শ-প্রধানমন্ত্রীর

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সিটি করপোরেশনগুলোকে অর্থের জন্য আত্মনির্ভর হতে নির্দেশনা দিয়েছেন। তিনি সিটি করপোরেশগুলোকে প্রকল্প বাস্তবায়নে সরকারের ওপর নির্ভরতা কমাতে বলেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জানান, সিটি কপোরেশনকে নিজস্ব আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ঢাকার দিকে (সরকারের) তাকিয়ে থাকলে চলবে না। এখন আপাতত প্রকল্প দেওয়া হলেও অবকাঠামোগত এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ড্রেনেজের পানি সরাসরি নদীতে ফেলা যাবে না। সিইটিপি স্থাপন করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী জানান, ‘শি পাওয়ার’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘হার পাওয়ার’ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতকালে যখন বেশি দুধ উৎপাদন হয়, তখন গুড়ো দুধ অথবা বিকল্প খাদ্য তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দুধের বিকল্প ব্যবস্থা বাড়তে কারিগরি সহায়তা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে। এছাড়া বহদ্দার হাটের খাল খনন প্রকল্পটি এবারই শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা যাতে আর সংশোধনের জন্য না আসে। এর বাইরে নদী দূষণ প্রতিরোধে তৎপর থাকতে নদী কমিশনকে নির্দেশনা দিয়েছেন তিনি।



আর্কাইভ

ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত
মানব পাচার বিরোধী ঐক্যবদ্ধ: বৈশ্বিক পদক্ষেপের আহবান : জাতিসংঘের