মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের বাইরেও ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে,রাশিয়ার হুশিয়ারি
ইউক্রেনের বাইরেও ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে,রাশিয়ার হুশিয়ারি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ হুশিয়ারি দিয়েছেন চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে। তাছাড়া ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে, এমন দাবি করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়।এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকাভাবে নিলে চলবে না।
তিনি আরও বলেন, ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ। এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন। এ বৈঠকের আগে লয়েড অস্টিন বলেছিলেন, তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না। এমন ঘোষণা দেওয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন লয়েড অস্টিন।




ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সঙ্গে ‘চীনা জড়িত : রিপোর্ট
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে:ব্রিকস
ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
হুতিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েও কেন পিছু হটল যুক্তরাষ্ট্র
তুর্কি, সৌদি ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা বললেন: জয়সোয়াল
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য স্থায়ী ভিসা জামানত চালু করছে যুক্তরাষ্ট্র
সার্জিও গর বাংলাদেশ সফরে কী বার্তা দিয়ে গেলেন?
স্পেনে বৈধতার ঘোষণা: সেউতায় ঢুকেছে প্রায় ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক অগ্রগতি ঘটেছে: ট্রাম্পের বিশেষ দূত 